Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

পুলিশের নির্দেশ না মানায় গ্রেটা টুনব্যার্গের জরিমানা

সংসদের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনের অ্যাক্টিভিষ্ট গ্রেটা টুনব্যার্গকে জরিমানা করেছে সুইডেনের আদালত৷

বুধবার সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা টুনব্যার্গকে স্টকহোমের একটি আদালত ৬,০০০ সুইডিশ ক্রাউন (৫৫০ ডলার / ৫১২ ইউরো) জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়৷

গত মার্চে পুলিশের আদেশ অমান্য করে জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে সুইডেনের সংসদের সামনে দুটি বিক্ষোভ সমাবেশ করায় গ্রেটা টুনব্যার্গের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল৷

আদালতে টুনবার্গের বক্তব্য

গ্রেটার বিরুদ্ধে নাগরিক আইন অমান্য করার দুটি অভিযোগ আনা হয়েছিল৷ কিন্তু আদালতে তিনি সেসব অভিযোগ অস্বীকার করেন৷

আদলতে গ্রেটা বলেন, ‘‘জলবায়ুর জরুরি অবস্থা চলছিল, যা এখনও চলমান৷ জরুরি পরিস্থিতিতে আমাদের সবারই কিছু দায়িত্ব রয়েছে৷”  তাই পুলিশের নিষেধ অমান্য করে সমাবেশ করেছেন বলে দাবি তার৷

আদালত থেকে বেরিয়ে ২১ বছর বয়সি গ্রেটা বলেন, ‘‘বর্তমান আইনগুলো প্রাণ প্রকৃতিকে রক্ষা করার পরিবর্তে ধ্বংসাত্মক শিল্পগুলোকে রক্ষা করছে৷ আমাদের সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে৷”

কী ঘটেছিল মার্চের বিক্ষোভে?

গ্রেটা টুনব্যার্গ মার্চে দিনব্যাপী কয়েকটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন৷ এ কারণে স্টকহোমে সংসদ ভবনে প্রবেশের মূল রাস্তা দিয়ে যাতায়াত বেশ কয়েকবার ব্যাহত হয়৷

এলাকা ছেড়ে যেতে অস্বীকার করলে ১২ ও ১৪ মার্চ পুলিশ গ্রেটা টুনব্যার্গকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়৷ কিন্তু তিনি আবার ফিরে বিক্ষোভ শুরু করেন৷

রাজনীতিবিদদের সেই পরিস্থিতিতে বিকল্প রাস্তা দিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হয়৷

জলবায়ু বিষয়ক বিক্ষোভ সমাবেশে আইন অমান্য করার জন্য এর আগেও গ্রেটা টুনব্যার্গের দুবার জরিমানা হয়েছে৷

২০১৮ সালের আগস্ট মাসে মাত্র ১৫ বছর বয়সে টুনব্যার্গ সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলন শুরু করেন৷ বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ স্কুলপড়ুয়া শিক্ষার্থী তাকে অনুসরণ করছে৷

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button