Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

মাত্র ১২ রানে অলআউট হয়ে মঙ্গোলিয়ার লজ্জার রেকর্ড

সবচেয়ে কম ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল।

জাপানে চলছে জাপান ও মঙ্গোলিয়ার মধ্যকার সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এদিন মঙ্গোলিয়ার ইনিংস টিকেছে মাত্র ৮.২ ওভার। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকেরা। সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া। তবে দলটি যে ১২ রানে অলআউট হয়ে যাবে, সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি। ৫ উইকেটে ১০ রান তুলে ফেলার পর বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ জনই আউট হন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড। ফলে ২০৫ রানের বড় জয় পায় জাপান। প্রথম টি-টোয়েন্টিতেও মাত্র ৩৩ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়া।

সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। ১২ করতে খেলেছে ৫০ বল। সবচেয়ে কম বলে অলআউটের রেকর্ডটা রুয়ান্ডার। ২০২৩ সালে মাত্র ৩৭ বলে নাইজেরিয়ার বিপক্ষে অলআউট হয়েছিল তারা।

মাত্র সাত মাস আগে গত বছর এশিয়ান গেমসের ম্যাচ দিয়ে মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শুরু থেকেই কঠিন সময় পার করছে মঙ্গোলিয়া। প্রথম ম্যাচে নেপাল ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই কোনো দলের সর্বোচ্চ। নেপালের দীপেন্দ্র সিংয়ের ৯ বলে ফিফটিও স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button