প্রধানমন্ত্রী
সাড়ে ৫ হাজার কোটি টাকার ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনসহ, ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
যার ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে, এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত, একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
এছাড়া, নিজের নাম ব্যবহার কোরে আর প্রকল্প না নেয়া এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, সংশ্লিষ্টদের নির্দেশ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল



