Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপের গোল্ডেন বল

আর্জেন্টনার ফুটবল ইতিহাসেই অনন্য একটি আসর ছিল ১৯৮৬ বিশ্বকাপ। দেশকে বিশ্বকাপ জেতানোর পথে সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দিয়েগো ম্যারাডোনা জেতেন ‘গোল্ডেন বল’ খেতাব। সেই ট্রফিটি এবার নিলামে তোলার ঘোষণা এসেছে।

আগামী ৬ জুন ফ্রান্সে ম্যারাডোনার গোল্ডেন বল ট্রফিটি নিলামে তোলা হবে, গত মঙ্গলবার বিষয়টি জানিয়েছে আগুতেস নিলাম কমিটি। এর আগে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছিল যে, ট্রফিটি হারিয়ে গেছে বা ম্যারাডোনা নিজেই বিক্রি করে দিয়েছেন।

এই প্রথমবারের মত বিশ্বকাপের গোল্ডেন বল নিলামে তোলা হবে। মূল্য এখনও নিশ্চিত করা হয়নি। তবে আয়োজকদের আশা, কমপক্ষে কয়েক মিলিয়ন ইউরো পাওয়া যাবে।

১৯৮৬ আসরে প্রতিটি মিনিট খেলেছিলেন অধিনায়ক ম্যারাডোনা। আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতানোর পথে গোল করেন পাঁচটি।

সেই টুর্নামেন্টটি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার দুটি গোলের জন্য। প্রথম গোলে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনকে পেছনে ফেলে লাফিয়ে হাত দিয়ে বল জালে পাঠান  ম্যারাডোনা, যেটিকে তিনি পরে ‘হ্যান্ড অব গড’ বলে অভিহিত করেছিলেন।

দ্বিতীয়টি গোলটি ছিল বিতর্ক মুক্ত এবং তর্কসাপেক্ষে ইতিহাসেরই অন্যতম সেরা গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রতিপক্ষের পাঁচ খেলোয়াড়কে ড্রিবল করে পেছনে ফেলে গোল করেন ম্যারাডোনা। পরে তা ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

ওই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সি ও ম্যাচের একটি বল এর আগে নিলামে বিক্রি হয়েছিল। এবার তালিকায় যোগ হতে যাচ্ছে গোল্ডেন বলও।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button