Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

জনস্বার্থ বিবেচনায় নতুন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন প্রকল্প গ্রহণের আগে তাতে কতোটুকু উন্নতি হবে এবং মানুষের কতোটা কাজে লাগবে, সে বিষয়টি বিবেচনায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তর কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা পর্যবেক্ষণ করে এ নির্দেশনা দেন তিনি। এসময় সরকারপ্রধান বলেন, বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসেব অবহিত করতে হবে।

মঙ্গলবার সকালে, গণভবনে স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা, অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট কমাতে ঢাকার চারপাশের সড়কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে ঢাকায় যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে।

যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তার সামগ্রিক লাভ-ক্ষতির হিসেব করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সবচেয়ে অগ্রাধিকার দিতে হতে প্রকল্পটি মানুষের কতোটা কাজে আসছে সেদিকে। এসময় বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রেও সতর্কভাবে পর্যালোচনার নির্দেশনা সরকারপ্রধান।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button