Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

সেমিতে খেলবেই অস্ট্রেলিয়া : প্যাট কামিন্স

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে খেলবেই অস্ট্রেলিয়া৷এমনই চিন্তা ভাবনা প্যাট কামিন্সের।

৫০ ওভারের বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপে বরাবরই ভিন্ন একটি দল। এখানে এলে দলটির ক্রিকেটাররা নিজেদের তুলে ধরেন সেরা ছন্দে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল শিরোপা।

আগের আসরটা ভালো না গেলেও আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী কামিন্স। সম্প্রতি সিএনবিসি-টিভি১৮ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেষ চারের লাইনআপ নিয়ে কথা বলেছেনএই পেসার। “অস্ট্রেলিয়া, অন্য তিনটি দল আপনি বেছে নিতে পারেন।”

সেমিতে কোন দলের বিপক্ষে খেলতে চান, সেই প্রশ্নে কামিন্স বলেন,“এটা নিয়ে চিন্তা নেই। আপনার যে দলকে ইচ্ছা তাদের বেছে নিতে পারেন।”

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে, আগামী ৬ জুন।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button