পড়াশোনা
সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু

তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায়, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে, বন্ধ থাকার পর রোববার শর্ত মেনে খুলেছে, মাধ্যমিক স্কুল,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত, অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। শ্রেণিকক্ষের বাইরের শিক্ষাকার্যক্রম বন্ধ এবং শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
শিক্ষকরা বলছেন,শিক্ষার্থীদের নিরাপত্তায় সরকারি নির্দেশনায় রাখা হয়েছে বাড়তি সুরক্ষা ব্যবস্থা। এদিকে, প্রয়োজনীয় ব্যবস্থা রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি অভিভাবকদের।
বাংলা টিভি / বুলবুল



