Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

৫ মাস পর পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

দীর্ঘ ৫ মাস পর আবারও বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নোটিফিকেশন আজ জারি করেছে।

এতে প্রতি মেট্রিকটন পেঁয়াজের রফতানি মুল্য ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার। এদিকে ভারত সরকার পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় পেঁয়াজ আমদানিতে আবারও প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আগামী দুই এক দিনের মধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু হবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও মনে করেন তারা।

 

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button