Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সহজ হবে না: শান্ত

শক্তিমত্তার দিক থেকে জিম্বাবুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। এমন একটা দলের বিপক্ষে খেলা হলেও নাজমুল হোসেন শান্ত সিকান্দার রাজাদের একেবারেই হালকাভাবে নিতে নারাজ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টি সিরিজে কঠিন লড়াই হবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বললেন “টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই।উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।”

এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নেয়ার বড় সুযোগ বাংলাদেশের সামনে। পাঁচ ম্যাচের এই সিরিজ খেলেই দেশ ছাড়বে শান্ত-লিটনরা। তার আগে এই সিরিজে সব ম্যাচেই জিতবে স্বাগতিকরা, এমনটাই আশা সবার।

বাংলাদেশের অধিনায়ক অবশ্য মানতে রাজি নন। তারা আশা কঠিন একটা সিরিজের। “ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।”

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button