
আইসিসিরআজ প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবেরর সঙ্গে কিছুটা দূরত্ব কমিয়েছেন। বাবর আজম বর্তমানে আছেন র্যাংকিংয়ে ৪ নম্বরে। ১০ রেটিং পয়েন্ট বেড়ে তার রেটিং পয়েন্ট এখন ৭৬৩। বাবরের সঙ্গে সূর্যের দূরত্ব এখন ৯৮।তার রেটিং পয়েন্ট ৮৬১।
তালিকার দুই নম্বরে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮০২। তিন নম্বরে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৪।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ১০৪ রান করে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়েছেন ফখর জামান। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদির। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার এখন ১৪ নম্বরে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান।
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি



