Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

মে দিবসে মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নানা কর্মসূচী

“শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে দেশজুড়ে নানা কর্মসূচীতে পালিত হয়েছে মহান মে দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য-চিত্রে ডেস্ক রিপোর্ট।

মহান মে দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন,ক্যাপ ও সুপেয় পানি বিতরণ করেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ অলীউল আলম ।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অবস্থিত অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের শ্রমিকরা র‌্যালী ও সমাবেশ করেছে। এসময় সপ্তাহে অন্তত একদিন ফ্যাক্টরিতে একজন এম বি বি এস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার অনুরোধ জানান।

মহান মে দিবস উপলক্ষে,ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়মে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন,খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অনেকে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচন সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনসহ  অনেকে।

চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো:আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার আকবর আলী মুনসী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকনসহ অনেকে।এছাড়া,টাঙ্গাইল,জামালপুর,কুমিল্লা, নোয়াখালি,জয়পুরহাট ও পাবনার ঈশ্বরদীসহ দেশজুড়ে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button