আবহাওয়া
আজও থাকবে তাপপ্রবাহ,কাল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস

দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কঠিন হয়ে পড়েছে জীবনযাপন। হিট স্ট্রোকে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,বুধবারও দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, টানা তাপদাহের কারণে মানুষের জীবন-জীবিকায় প্রভাব পড়েছে। আয়-রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
চলমান তাপপ্রবাহ ৭০ বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন, আবহাওয়াবিদরা। একটানা গরমে ঠান্ডা-কাসি,জর,ডায়রিয়া সহ নানা রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
বাংলা টিভি / বুলবুল



