প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সময় লুটপাট দেশ ধ্বংসের পরিকল্পনা হয়েছিল,তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করছে। তারপরেও তথা কথিত বুদ্ধি জীবিরা দেশের বিরুদ্ধে অপপ্রচার ও সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সন্ধ্যায় গনভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় যারা মানবাধিকারের কথা বলে তারা কেনো ফিলিস্তিনের মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেনা,প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি। ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে,তা মানুষের ভুলে যাওয়া উচিত নয় বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।
বাংলা টিভি / বুলবুল



