Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

‘পরমাণু অস্ত্র ইইউ প্রতিরক্ষা বিতর্কের অংশ হওয়া উচিত’

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, ইউরোপের নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে৷ তার এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনীতিক৷

রোববার মাক্রোঁ বলেন, ফ্রান্স ‘ইউরোপের নিরাপত্তায় আরও অবদান রাখতে’ প্রস্তুত৷

ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের পরমাণু অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে৷

এখন পর্যন্ত, ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা আছে৷ কিন্তু মাক্রোঁ বলছেন, এই শর্তকে ‘ইউরোপীয় মাত্রা’ দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী৷

তিনি বলেন, সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে৷ এরপর ‘‘দেখা যেতে পারে যে, কোন বিষয়টি আসলেই আমাদের রক্ষা করতে পারবে,” আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ ইবিআরএকে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র ইইউ সদস্যরাষ্ট্র যার পরমাণু অস্ত্র আছে৷

সমালোচনা

ইউরোপীয় সংসদের সদস্য ফ্রাসোয়াঁ-জাভিয় বেলামি মাক্রোঁর মন্তব্যকে ‘খুব গুরুতর’ বলে আখ্যায়িত করেছেন৷ ‘‘আমরা ফরাসি সার্বভৌমত্বের স্নায়ু স্পর্শ করছি,” বলে মন্তব্য করেন তিনি৷ আসন্ন ইইউ নির্বাচনে বেলামি ডানপন্থি এলআর দলকে নেতৃত্ব দেবেন৷

উগ্র বামপন্থি ফরাসি সাংসদ বাস্টিয়া লাঁশো বলেন, ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ‘শেয়ার করা যাবে না’৷ তিনি বলেন, ‘‘ইউরোপের মাটি রক্ষার নামে মাক্রোঁ ফ্রান্সের কৌশলগত স্বায়ত্তশাসন বাতিল করতে চাইছেন৷”

উগ্র-ডানপন্থি ইউরোপীয় সাংসদ থিয়েরি মারিয়ানি ম্যাক্রোঁর বিরুদ্ধে ‘জাতীয় বিপদে পরিণত হওয়ার’ অভিযোগ এনেছেন৷ মারিয়ানি গত প্রেসিডেন্ট নির্বাচনে মাক্রোঁর প্রতিপক্ষ ল্য পেনের দলের সদস্য৷ ডয়চে ভেলে

 আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button