তীব্র তাপদাহের মাঝেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।তবে প্রচণ্ড তাপদাহ চলমান থাকায়,কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ।এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।তবে,শ্রেণী কক্ষে পাঠদানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম।
তীব্র তাপপ্রবাহের কারণে,সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেয়া হয়েছে, প্রাথমিক বিদ্যালয়সহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।তবে শ্রেণী কক্ষে উপস্থিতি ছিল কিছুটা কম। শিক্ষকরা বলছেন ,দীর্ঘদিন পর স্কুল খোলা এবং আবহাওয়া প্রতিকূলে থাকায়,শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম।
এদিকে,তাপপ্রবাহ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে বিপক্ষে মত দিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
তবে,তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এছাড়া,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত,শনিবারও শ্রেণি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলা টিভি / বুলবুল



