আবহাওয়া
গরমে জনজীবনে স্থবিরতা,আরও তিন দিনের হিট এলার্ট জারি

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এতে নতুন করে সারাদেশে আবারও ৭২ ঘণ্টা বা তিন দিনের হিট এলার্ট জারি করেছে, আবহাওয়া অধিদফতর। চলতি মাসে টানা তাপপ্রবাহ চলছে।
মাঝে অতিতীব্র তাপপ্রবাহ কমলেও, ফের বেড়েছে। সারাদেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে পঞ্চমবার হিট অ্যালার্ট দিলো সংস্থাটি। তীব্র গরমের কারনে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি কষ্টে আছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
এদিকে, প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জেলায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী রয়েছে। তাই তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বাংলা টিভি / বুলবুল



