নোয়াখালীর বেগমগঞ্জের গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি

নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রের আওতাধীন, বেগমগঞ্জ-৪নম্বর অম্বরনগর গ্যাস ক‚পে, প্রচুর গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা-নিরিক্ষা শেষে ইতোমধ্যে ড্রিলিং কাজ শুরু হয়েছে। একই সাথে চলছে, গ্যাস উত্তোলনের প্রস্তুতিও। এখান থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায়, সংশ্লিষ্টরা। তবে গ্যাস পেলে তা ব্যবহারের সুযোগ দেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।
এই কর্মযজ্ঞ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর ইউনিয়নের অম্বরনগর গ্রামে। এখানেই বাপেক্স সন্ধান পায় নতুন গ্যাসের। ইতোমধ্যে শুরু হয়েছে কূপে খনন কাজ। গ্যাস উত্তেলনের জন্য বাপেক্স এর দুই শতাধিক কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। আগামী ১২০ দিন চলবে এ খননের কাজ।
কূপ খননের জন্য ড্রিলিং রিগ স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে মাটির নিচে কূপটির ৩২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ৪টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। তবে, জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি এই গ্যাস ব্যবহারের সুযোগ দেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।
গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পুরনে, বেগমগঞ্জ-৪নম্বর গ্যাস কুপ থেকে উত্তোলিত গ্যাস, জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান, ড্রিলিং ইনচার্জ।
২০২৫ সালের মধ্যে সরকার ৪৬টি অনুসন্ধান,উন্নয়ন এবং ওয়ার্কওভার কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এরই ধারাবাহিকতায়, বেগমগঞ্জ-৪নম্বর গ্যাস কুপের খনন কাজ চলছে বলে জানায় সংশ্লিষ্টরা।
বাংলা টিভি / বুলবুল



