ব্রয়লার মুরগী কেজিতে কমেছে ৪০ টাকা,আলুতে কিছুটা স্বস্তি

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছেই না।সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী।সবজির বাজার এখনও চড়া।পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে ১০ টাকা।তবে সুখবর মিলেছে ব্রয়লার মুরগীর বাজারে।তীব্র তাপদাহের কারনে মরে যাচ্ছে অনেক মুরগী,তাই সরবরাহ বেশি থাকায় কেজিতে কমেছে ৪০ টাকা পরযন্ত।
পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা।সিন্ডিকেটের কারণেই দাম বেড়েছে মনে করেন ক্রেতারা।
এদিকে তীব্র তাপদাহের কারনে অনেক মুরগী মারা যাবার কারনে পরিপক্ক হওয়ার আগেই, বাজারে তুলছেন ব্রয়লার মুরগী।ফলে সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি কমেছে ৪০ টাকা পরযন্ত।তবে চড়া দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি।
সবজির বাজারেও নেই স্বস্তি। বেগুন ও বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সজনে এখনো ১০০-১১০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে তরমুজ।বিক্রেতারা বলছেন,কেনা বেশি থাকায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহে ৫০ টাকা দরে বিক্রি হওয়া আলু ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।
বাংলা টিভি / বুলবুল



