Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

যুদ্ধকে না বলতে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সকালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের জন্য, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি ইস্যুর সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ভাষণদানকালে, সারা বিশ্বে চলমান যুদ্ধের সমালোচনা করেন, প্রধানমন্ত্রী। জানান, যুদ্ধ ও আগ্রাসনের ফলে সারা বিশ্বে বিপুল পরিমান সম্পদ বিনষ্ট হবার পাশাপাশি, হুমকির মুখে পড়ছে দেখানকার জীবনযাত্রা। তাই যুদ্ধ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনা বলেন,ফিলিস্তিনে যুদ্ধ এবং গণহত্যা চলছে। এটা বন্ধ করতে হবে। যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। এছাড়া, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সবাইকে পারস্পরিক সম্মান দেখাতে হবে বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি  / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button