
রাজধানীর শ্যামবাজার ঘাটে জেটিতে থাকা একটি লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার খবর পেয়েই ফারায় সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে সদরঘাট এবং পোস্তগোলা ব্রিজের মাঝামাঝি স্থানে শ্যামপুর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ওই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, এমভি বাঙালি লঞ্চের তিন তলায় আগুন লাগে। লঞ্চটি ঘাটে বাঁধা ছিল। অগ্নিকাণ্ডের সময় এতে কোনো যাত্রী ছিল না।
বাংলা টিভি / এমএএইচ



