Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাবাংলাদেশ

আনু মুহাম্মদ বার্ন ইনস্টিটিউটে

দুর্ঘটনায় আহত অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী।ট্রেনে কাটা পড়ে পায়ের আঙুল হারিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ভালো। তাকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। আনু মুহাম্মদের উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

রোববার রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button