Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সামরিক বাহিনী গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে, চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান। পরে সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী। যেখানে বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে।

মুজিব ব্যাটারী,বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে, পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়।

প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। মুজিব ব্যাটারি’র’ স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে, চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত, শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সেসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি,মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী কামান,আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন।

এরপর সকল পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।  বলেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’।

প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কিন্তু যে কোন আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button