Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ; চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। উত্তপ্ত আবহাওয়া আর ভ্যাপসা গরমের মধ্যে বাইরে বের হলেই হাঁসফাঁস অবস্থা।

কাজের প্রয়োজনে যারা বের হয়েছেন, রাস্তায় পাশে যেখানেই ছায়া পাচ্ছেন সেখানেই খানিকটা জিরিয়ে নিচ্ছেন তারা। একটু স্বস্তি ও তৃষ্ণা নিবারণের জন্য ফুটপাতের পাশে শরবতের দোকানে ঠান্ডা পানীয় পান করছেন পথচারীরা। এদিকে, গরমে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো।

অতিরিক্ত গরমের কারণে অসুস্থ রোগিদের চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। এদিকে,  আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজধানী ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button