Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষকে আহ্বান জানাল জি-৭

মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সব পক্ষকে আহ্বান জানিয়েছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-৭। ইতালীয় দ্বীপ ক্যাপ্রিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। খবর আল-জাজিরার।

গত বুধবার (১৭ এপ্রিল) ক্যাপ্রিতে পৌঁছান জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংকট এবং ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার জন্য মার্কিন আহ্বান নিয়ে আলোচনার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এই বৈঠকে অংশগ্রহণের জন্য ক্যাপ্রিতে আছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি রোধে কাজের জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই।

আজ শুক্রবার ইরানে ইসরাইলের হামলার পর এমন আহ্বান জানাল জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। এক বিবৃতিতে তারা জানান, জি-৭ মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে কাজ করে যাবে।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরাইলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছিল ইরান। গত সপ্তাহে ইসরাইলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দেশটি। এরপর আজ ইরানের ইসফাহানে ঘটল হামলার ঘটনা। যদিও তা কারা করেছে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে বিভিন্ন কথা। এর দায় ইসরায়েল এখনও নেয়নি।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button