Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানিতে দুজন আটক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানির পুলিশ দুজনকে আটক করেছে৷ নাশকতা ঘটাতে দুই জার্মানরুশ নাগরিক প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে৷

জার্মানির ফেডারেল প্রোসিকিউটর্স অফিস বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে৷

ডিটার এস. আলেক্সান্ডার জে. নামের দুই ব্যক্তি সম্ভাব্য হামলার স্থান নির্দিষ্ট করছিলেন, যার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে বলে জানানো হয়েছে৷

এস. নামের ব্যক্তিটি ২০২৩ সালের অক্টোবর থেকে রাশিয়ার এক গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন৷

জার্মানি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হামলার পরিকল্পনা করা হচ্ছিল৷

জার্মানির সামরিক শিল্প এলাকায় হামলা চালাতে তার নিজের প্রস্তুত থাকার কথা এস. রুশ গোয়েন্দা এজেন্টকে জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷

নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল বলেছে, সম্ভাব্য হামলা স্থানের মধ্যে বাভারিয়া রাজ্যে অবস্থিত গ্রাফেনভ্যোর সেনাঘাঁটিও ছিল, যেখানে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ নেন৷

হামলা স্থানের ছবি ভিডিও সংগ্রহ করেছিলেন এস. তিনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত রুশপন্থিদনেৎস্ক পিপলস রিপাবলিকবা ডিপিআর সংগঠনের সশস্ত্র ইউনিটের সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে৷

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button