Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘বাইডেন মনে করেন না এটা পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে’

এটা এখনো 'শেষ হয়ে যায়নি': ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন না যে ইসরাইলের ওপর ইরানের চালানো হামলা একটা পুরোদস্তুর যুদ্ধে গড়ানোর কোনও কারণ আছে।

এবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কাউন্সিলের মুখপাত্র জন কার্বির কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাত আগামীতে আরও তীব্র আকার নেবে, সেই সম্ভাবনা কতটা?

জবাবে জন কার্বি বলেন, “যাই ঘটুক না কেন, প্রেসিডেন্ট আদৌ মনে করেন না বিষয়টা সেই দিকে যাওয়ার কোনও প্রয়োজন আছে।”

সেই সঙ্গেই তিনি জানান, প্রেসিডেন্ট এই বিষয়টির ‘কূটনৈতিক দিকটি’ নিয়ে কাজ করছেন এবং সেই লক্ষ্যেই আজ দিনের আরও পরের দিকে জি-সেভেন জোটের একটি বৈঠকও ডেকেছেন।

ইসরাইল যেভাবে এই হামলাকে প্রতিহত করেছে, তাদের সেই ‘আত্মরক্ষার অবিশ্বাস্য ক্ষমতা’রও ভূয়সী প্রশংসা করেন তিনি।

ইরানের চালানো হামলায় ক্ষয়ক্ষতি অতি সামান্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জন কার্বি আরও বলেন, “প্রেসিডেন্টের অবস্থান এ ব্যাপারে খুব স্পষ্ট – তিনি চান না এই সংঘাত আরও তীব্র আকার নিক। পরবর্তী কয়েক ঘণ্টা বা কয়েক দিনে আমাদের কাছে আরও অনেক কিছু স্পষ্ট হবে।

এটা এখনোশেষ হয়ে যায়নি‘: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মিলে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

“যুক্তরাষ্ট্র ও সহযোগীদের সঙ্গে মিলে আমরা ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ডের সুরক্ষা দিতে পেরেছি। খুবই অল্প কিছু ক্ষতি হয়েছে- এটা আইডিএফ এর কার্যক্রমের ফল,” তিনি বলেন।

তবে তিনি বলেন, “অভিযান শেষ হয়ে যায়নি। আমাদের সতর্ক থাকতে হবে এবং আইডিএফ ও হোমফ্রন্ট কমাণ্ডের নির্দেশনার প্রতি মনোযোগী থাকতে হবে। যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকত হবে। আমরা সফলভাবে হামলার ঢেউ প্রতিহত করেছি।”

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button