Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্য

গাজাকে নিয়ে তুরস্ক-ইসরাইল দ্বিমত, বানিজ্যিক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্যকার উত্তেজনায় সম্পূর্ণ একটি বানিজ্য যুদ্ধ শুরু হবার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও দীর্ঘ দিন ধরে লালিত দু দেশের অর্থনৈতিক সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে।

মঙ্গলবার তুরস্কের বানিজ্য মন্ত্রনালয় ৫৪ ধরণের উত্পাদিত পণ্য ইসরাইলে রপ্তানির উপর নতুন বিধিনিষেধ আরোপ করে। এই সব পণ্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, ইস্পাত, নানান রকমের নির্মাণ কাজে ব্যবহৃত পণ্য , জেটের জ্বালানি এবং রাসায়নিক সার।

কোন কোন বিশেষজ্ঞ মনে করেন ইসরাইলের ব্যাপারে তাদের অতীত অবস্থান অনুযায়ী আংকারা রাজনৈতিক সমস্যাকে অর্থনৈতিক সম্পর্ক থেকে আলাদা করে দেখে তবে সাম্প্রতিক ঘোষণায় মনে হচ্ছে তাদের নীতির পরিবর্তন ঘটেছে।

ইসরাইলে ইনস্টিচিউট ফর ন্যাশনাল সেকুইরিটি স্টাডিজ (আইএনএসএস)’এর একজন সিনিয়র রিসার্চ ফেলো গ্যালিয়া লিন্ডেনস্ট্রস বলেন, “ তুরস্কের এই সিদ্ধান্তকে ইসরাইলে নেতিবাচক অর্থে দেখা হচ্ছে কারণ এ দু’টি দেশ গুরুত্বপূর্ণ বানিজ্যিক সহযোগী এবং এখন অবধি আংকারা রাজনৈতিক স্তরের উত্তেজনা ও বানিজ্যিক সম্পর্ককে পৃথক রেখেছে”।

এই বিধি নিষেধ আরোপের ঠিক একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইসরাইল তুরস্ককে গাজায় বিমানের সাহায্যে ত্রাণ সামগ্রি ফেলতে বাধা দিয়েছে এবং তিনি অস্ত্র বিরতি এবং ঐ অঞ্চলে স্থায়ী ভাবে ত্রাণ সামগ্রী না পৌঁছানো অবধি ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংকল্প ব্যক্ত করেন।

সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের একজন সিনিয়র ফেলো অ্যালান মাকোভস্কি তুরস্কের এই রপ্তানি নিষেধাজ্ঞাকে অভ্যন্তরীন রাজনীতির প্রতি দেশটির ইতিবাচক সাড়া হিসেবে দেখছেন।ভয়েস অফ আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button