Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

দুনীতি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতি,মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে সবাই যেন দূরে থাকে, সে ব্যাপারে জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। এ ছাড়া সরকারের উন্নয়ন গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে, জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কুড়িগ্রাম,ঠাকুরগাঁও,সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী। জানান, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে, সমাজ থেকে সকল অপরাধ নির্মূল করতে হবে।

জাতির পিতার সোনার বাংলা গড়তে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহরের মত দেশের প্রতিটি গ্রামকে আধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ করতে কাজ করছে তার সরকার। সে জন্য জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

নানা সঙ্কটে বিশ্বব্যাপী মন্দার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেজন্য উৎপাদন বাড়ানোর ওপর আবারও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি/ বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button