Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগ

ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ বিএনপি-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও বিএনপি ব্যর্থ হয়েছে। বলেন তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটি সঠিক পথে আসবে না। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, স্বচ্ছভাবে দায়িত্ব পালন খুব চ্যালেঞ্জিং,ফলে সম্মিলিতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে,১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সব মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেয়ার ওপর জোর দেন ওবায়দুল কাদের।

বিএনপি আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ মন্তব্য করে কাদের বলেন,ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ হয়েছে তারা। এছাড়া বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই মন্তব্য করে কাদের বলেন,তারেক রহমান যতদিন নেতৃত্বে আছেন,ততদিন ভুলের চোরাবালিতেই আটকে থাকবে দলটি।

 

বাংলা টিভি/ বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button