Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

দাড়ি রাখাতে পারবেন ব্রিটিশ সেনারা

ব্রিটিশ  সেনারা এখন দাড়ি রাখতে পারবেন।সেনাবাহিনীতে দাড়ি রাখার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইংল্যান্ড।১০০ বছরের বেশি সময় ধরে ক্লিন-শেভ করার রেওয়াজ চলছে ব্রিটিশ সেনাবাহিনীতে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায় শনিবার থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সেনাসদস্য কিংবা যে কোনো কর্মকর্তা চাইলেই দাড়ি রাখতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীতে দাড়ি রাখার ক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম। দাড়ি ও গোঁফ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুবিন্যস্তভাবে রাখতে হবে।

এর আগে বেলজিয়াম, ডেনমার্ক ও জার্মানির মতো বেশ কয়েকটি দেশের সেনাবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে। তবে আলোচনায় ছিল যুক্তরাজ্য। কারণ যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে টানা কয়েক বছর আলোচনার পর নতুন নির্দেশ জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ সেনাবাহিনী শিখ, মুসলিম এবং রাস্তাফারিয়ানদের মতো কয়েকটি নির্দিষ্ট ধর্মের সেনাদের দাড়ি রাখার অনুমতি দিয়েছিল। স্বাস্থ্য বা নিরাপত্তা যদি ঝুঁকির মধ্যে না পড়ে  কেবলমাত্র তবেই দাড়ি রাখার অনুমতি ছিল।

এর আগে, গত বছর যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সেনাবাহিনীতে দাড়ি নিষিদ্ধ করা হাস্যকর।’

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button