Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগ

বাড়তি ভাড়া চেয়ে যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ,ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান,কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী শেষে তিনি এ কথা জানান ।

এ সময় আইজিপি বলেন,ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা নিবেন।
ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে সব বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে। এবার ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button