Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী মাত্র দুই মাস টিকে থাকতে পারবে

ব্রিটিশ সশস্ত্র বাহিনী রাশিয়ার মতো প্রতিপক্ষের সাথে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত নয়। ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ম্যাগোয়ান সংসদীয় প্রতিরক্ষা কমিটিকে একথা বলেছেন।

তিনি বিশ্বাস করেন, এ ধরনের যেকোনো সংঘাতের জন্য সামরিক বাহিনীর কাছে রসদের, বিশেষ করে গোলাবারুদের অভাব রয়েছে।

জেনারেল রবার্ট ম্যাগোয়ান বলেন, “ব্রিটিশ সরকার গোলাবারুদের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে তা যদিও ‘উল্লেখযোগ্য’ তবে এখনো হুমকি মোকাবেলার জন্য তা পর্যাপ্ত নয়।” তিনি বলেন, সামরিক বাহিনীকে সম্পদের অভাবের মধ্যেই “অপারেশনাল ঝুঁকি” মোকাবেলা করতে হবে।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা সম্পর্কে সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মার্ক ফ্রাঁসোয়ার চাপের মুখে জেনারেল ম্যাগোয়ান স্বীকার করেন যে, ব্রিটিশ বাহিনী পূর্ণমাত্রার যুদ্ধে কয়েক মাসের বেশি সময় টিকতে পারবে না।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button