Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

হাসপাতাল বাঁচিয়ে রাখতে বেশি কাজ করে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি কাজ করেন ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার দুপুরেপোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন । মন্ত্রীর সঙ্গে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা।

স্বস্থ্যমন্ত্রী বলেন,  এক মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের ইন্টার্ন চিকিৎসকদের বহুদিনের দাবি ছিল বেতন বৃদ্ধির।

এ দাবির সঙ্গে প্রথম দিন থেকেই আমি সম্মতি দিয়েছি। আমি তাদের কথা শুনেছি, কয়েকবার তাদের সঙ্গে বসেছি। হাসপাতালকে বাঁচিয়ে রাখার জন্য এরাই সবচেয়ে বেশি কাজ করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি দেখবেন, তাদের কাজে যোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। ঈদের পরেই আমরা বলতে পারব কবে তাদের বেতন বাড়বে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button