আওয়ামী লীগরাজধানীরাজনীতি
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে অনেক দূর এগিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নাবিকদের উদ্ধারে আমরা যোগাযোগের মধ্যে আছি। তাদের মুক্ত করার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছি। তাদের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিকে লক্ষ রেখেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। শুধু এটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।
খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি। যখন তিন বছর আটক ছিল, তখনও হয়নি। ১০০ দিন ছিল তখনও হয়নি। আশা করি, এক্ষেত্রেও হবে না।
বাংলা টিভি/ রাজ



