বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
বুধবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সুখী সমৃদ্ধ দেশ গড়তে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
বাংলা টিভি/ রাজ



