Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগ

দায়িত্বহীনতায় ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ দায়িত্বহীনতার কারণে ঘটেছে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ।

বুধবার পাংশা সরকারি কলেজ মাঠে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলার দায়ে ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে।

তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান জিল্লুল হাকিম।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button