Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা: পরিবেশমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে পরিবেশ অধিদফতরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ ও নির্মল পরিবেশের সোনার বাংলা বিনির্মাণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

পরিবেশ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। পাকিস্তানের শোষণ পদ্ধতির বিকল্প হিসেবে তিনি গণতান্ত্রিক পদ্ধতির কথা চিন্তা করেছিলেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button