আওয়ামী লীগরাজনীতি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই লক্ষ্য: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আধুনিকরূপে ও বঙ্গবন্ধুকন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
মঙ্গলবার দুপুরে ঢাকায় আগারগাঁও আইসিটি টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আধুনিকরূপে গড়ে তোলা, বঙ্গবন্ধুকন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। এজন্য সবাই এগিয়ে আসতে হবে।
বাংলা টিভি/ রাজ



