Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

স্বাধীনতা দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে শুভেচ্ছা নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যগণের মধ্যে ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে- যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে- তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button