Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি এবার হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের এবারের সফরে জলবিদ্যুৎ আমদানির চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের রাজার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাইছি। আমরা ইতোমধ্যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য চুক্তি সই করেছি এবং ভারতও আমাদের সহায়তা করেছে। ভুটান থেকে আমদানির সময়ও ভারত আমাদের সহায়তা করবে।

তবে, এবার এই চুক্তি হচ্ছে না জানিয়ে তিনি বলেন, জলবিদ্যুৎ আমদানিতে ভুটানের সঙ্গে এবার চুক্তি সই হচ্ছে না। আরও কিছু কাজ বাকি আছে। তবে আমরা আশা করছি, এটি খুব শিগগিরই হবে।

হাছান মাহমুদ বলেন, যোগাযোগ বাড়ানোর জন্য বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) আবার যুক্ত হোক, এ জন্য অনুরোধ জানিয়েছি। মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর জন্য আমি তাদের বিবিআইএন-এ আবার যোগ দেওয়ার বিষয়টি আলোচনায় এনেছি। ভুটানের রাজা বিষয়টি গুরুত্বসহকারে শুনেছেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button