Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

নাবিকদের উদ্ধারে নিরাপত্তা সবার আগে: পররাষ্ট্রমন্ত্রী

নাবিকদের নিরাপত্তা সবার আগে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া জাহাজের মধ্যে প্রচুর দাহ্য পদার্থ আছে। হুট করে এমন কিছু করা যাবে না, যাতে জাহাজের ক্ষতি হয়। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা উন্নয়ন সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব নাবিকদের উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে জাহাজ মালিক ও দস্যুদের সাথে যোগাযোগ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদের সহযোগিতা করছে।

পূর্বে জাহাজ উদ্ধারে আমাদের ১০০ দিন সময় লাগলেও আমরা আশাবাদী এবার সহসাই জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি মালিকাধীন একটি জাহাজ অপহরণ করে সোমালিয়ান জলদস্যুরা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button