কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আন্দোলনের জন্য রাজনৈতিক কোন ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে তেজগাঁও এ জেলা আওয়ামী লীগ ভবনে ইফতার সামগ্রী বিতরণ
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। ভোট ৪১ শতাংশ পরেছে। তারপর বলে ভারত নির্বাচনে জিতিয়ে দিয়েছে। ভারত ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়ে দেয় নি।
বিএনপি ইফতার পার্টি করে আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।
বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয় তাতে বিস্ময় প্রকাশ করেন।
বিএনটি নিজেদের ক্ষমতা ও পকেটের উন্নয়নের দল। তারা কষ্টে আছে, কারণ হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না বলেও জানান আওয়ামী লীগের শীর্ষ এই নেতা ।
বাংলা টিভি/ রাজ



