Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলাবাহিনী বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে বাস ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কঠোর অবস্থানে থাকবে। ভবিষ্যতে সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে বলেও জানান।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজির চাইতে অধিক মুনাফাই বড় কারণ । কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button