Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীঅন্যান্যঅপরাধবাংলাদেশ

পল্লবীতে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা র‍্যাবের নজরদারিতে

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কিশোর গ্যাং গ্রুপের হামলায় এক তরুণ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‍্যাবে অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমান্ডার মঈন বলেন, গত শনিবার ইফতার পার্টিতে যাওয়ার পথে রাব্বি গ্রুপের সদস্যরা দুজনকে কুপিয়ে আহত করে। এরমধ্যে ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাসেল নামে একজন আহত আছেন। এই ঘটনায় র‍্যাবের গোয়েন্দারা কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলার ঘটনায় পল্লবী এলাকার চিহ্নিত কিশোর গ্যাং রাব্বি ওরফে গালকাটা রাব্বিসহ বেশ কয়েকজন জড়িত ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতরা আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।

এই ধরনের কোনো ঘটনা ঘটলে নজর রাখছে র‍্যাব। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button