প্রধানমন্ত্রী
ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আমদানিতে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ভুটান থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আমদানিতে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহষ্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে, তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্য এন্টি-ডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারে ভারত সরকারের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি ভারতীয় হাইকমিশনারকে আরও বলেন, ভারত সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপটি আধুনিকায়ন করতে পারে।
বাংলা টিভি / বুলবুল



