Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প : ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে কারওয়ান বাজারের এফডিসি গেট সংলগ্ন ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ডাউন র‍্যাম্প চালু করা হয়েছে।

র‍্যাম্পটি নগরবাসীর জন্য এটি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরী ও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দরের কাওলা থেকে, বনানী, ফার্মগেট, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার, র‍্যাম্পসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এতে মোট ব্যয় আট হাজার ৯৪০ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৭২ দশমিক ৫১ শতাংশ।

আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button