Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের জনস্বাস্থ্য বিশেষ করে স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশাল ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।  জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নে সরাসরি ব্যাপক ভূমিকা রাখেন।

মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত স্মার্ট নাগরিকসেবা নিশ্চিতকরণে জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের অঙ্গীকার শীর্ষক জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি এ কে এম এ হামিদসহ অনান্যরা এ সময়   উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাবিশ্বে রাশিয়া-ইউক্রেন এবং করোনা ভাইরাসের কারণে অর্থনীতির মন্থরগতির সময়ও বাংলাদেশে বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলনামূলক কম পড়েছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণ।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে সারের দাম ১১০০ ডলারের উপরে বৃদ্ধি পাওয়ার পরও সরকার সার এবং কৃষি যন্ত্রপাতি আমদানি বন্ধ করেনি যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এবং খাদ্য উৎপাদনে কোন ব্যাঘাত সৃষ্টি না হয়।

মন্ত্রী এ সময় সরকারি বিভিন্ন দপ্তরসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষ তার সুফল পাবে। ডিপ্লোমা প্রকৌশলীরা মানুষের কল্যাণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button