Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ

তিন বছর পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ জিতলো বাংলাদেশ। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে,সিরিজের শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেট হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা । সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ২৩৫ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শুরুতে দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। সামারাবিক্রমাকে ১৪ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান। অধিনায়ক কুশাল মেন্ডেসকে দাড়াতে দেননি রিশাদ হোসেন।

এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে আজ নিজের প্রথম উইকেটটি পেয়েছেন রিশাদ হোসেন। শেষ ওয়ানডেতে থিকসানার বল মুশফিকের ব্যাট ছুঁয়ে সীমানা পেরুতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ২০২১ সালের পর আবারো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলো।

বাংলাদেশ দলের তাসকিন আহমেদ ৩, মুস্তাফিজ  ২ মেহেদী মিরাজ দুটি ও রিশাদ হোসেন এক উইকেট পেয়েছেন। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button