Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআওয়ামী লীগরাজধানীরাজনীতি

স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন সজীব ওয়াজেদ জয় : স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন সজীব ওয়াজেদ জয় বলে জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সজীব ওয়াজেদ জয় রংপুরের কৃতী সন্তান। ডিজিটাল বাংলাদেশের রূপকার। আগামী দিনের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন ।

এ ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতার উন্নয়ন করে দেশ বিনির্মানে আত্মনিয়োগ করবে।

তিনি বলেন, শেখ কামাল আইটি ইনকিউবেশন ট্রেনিং সেন্টার স্থাপনের পাশাপাশি আরও অধিকতর নতুন সেবা দিতে জয় সেট সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নতুন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে।’

স্পিকার বলেন, ‘উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় পাঁচ হাজার বর্গফুট বিশিষ্ট একটি ফ্লোরে জয় সেট সেন্টার স্থাপন করা হবে। পীরগঞ্জবাসী এই সেন্টার থেকে তথ্য প্রযুক্তি সেবাসহ বিভিন্ন ধরনের সরকারি ই-সার্ভিস পাবে।’

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button