Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলা

ভান্ডারিয়ার ৬০ হাজার পরিবার পাচ্ছে ইফতার সামগ্রী

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভান্ডারিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশের নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। তার ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের প্রতি ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় ইফতার সামগ্রী পৌঁছে  দেওয়ার কাজে সহায়তা করছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের স্বেচ্ছাসেবীরা। ইফতারের প্রতিটি প্যাকেটে রয়েছে তেল, চিড়া, বুট, সেমাই, খেজুর, দুধ, চিনিসহ ১১ ধরনের ইফতার ও খাদ্য সামগ্রী।

এবিষয়ে মিরাজুল ইসলাম বলেন, আমি এবং আমার পরিবার সব সময় ভান্ডারিয়ার মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। বৈশ্বিক আর্থিক সংকটের বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। কোভিড কালীন সময়ও আওয়ামী লীগ নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। রমজান মাসে সবাই যাতে নির্ভিগ্নে রোজা রাখতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেক মানুষের ঘরে ঘরে মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে।

উল্লেখ্য, করোনা কালিন সময়ে উপজেলার প্রায় ৭২ হাজার পরিবারের মধ্যেও খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button